সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

দিনাজপুর শহরের একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের পর ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


















