ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

চন্দনাইশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চন্দনাইশে রেললাইনের পাশে রাখা একটি মাছ বোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ১০ থেকে ১২টি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার খানহাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের খুব কাছে পার্কিং করা একটি মাছ বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটির কয়েকটি বগির দরজা খুলে পড়ে এবং বগিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাছ বোঝাই মিনি ট্রাকের ঘষা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট মিনি ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চন্দনাইশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ

আপডেট সময় : ১২:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬