ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯

ডিসি অফিসের সামনে মানববন্ধনে ছাত্রলীগ, চট্টগ্রামে তোলপাড়

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে পুরো চট্টগ্রামজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

পুলিশের ধারণা, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের ভিডিওটি শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। বর্তমানে তিনি নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেন।

ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের লাল দালানের সামনে ব্যানার টাঙিয়ে ১৩ থেকে ১৪ জন দাঁড়িয়ে আছেন। তাদের হাতে থাকা ব্যানারে বড় অক্ষরে লেখা ‘মানববন্ধন’। নিচে লেখা রয়েছে গোলাম সামদানি জনির নাম।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বুধবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, শেখ ফজলে শামস পরশ ও মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে ‘ভাষার জন্য মানচিত্রের জন্য একটি দলের জন্ম’ গানটি শোনা যায়। এর মাঝে বিচ্ছিন্নভাবে হইচইয়ের শব্দও শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি অফিস শুরু হওয়ার আগেই ভোরবেলা নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সেখানে মানববন্ধন করেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

নগরীর কোতোয়ালি থানা এলাকায় আদালত ভবনের অবস্থান, যা কোর্ট হিল নামে পরিচিত। এই ভবনের সামনে জেলা প্রশাসক কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। আদালত ভবনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে। এসব এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এমন গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসূচি পালন করায় সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও সমালোচনার মুখে পড়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের উদ্যোগে আদালত ভবনের সামনে মানববন্ধন করার তথ্য পাওয়া গেছে। এটি বুধবার হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডিসি অফিসের সামনে মানববন্ধনে ছাত্রলীগ, চট্টগ্রামে তোলপাড়

আপডেট সময় : ০৫:০০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬