ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, তার প্রভাব শিক্ষা ব্যবস্থায়ও পড়েছে। এ কারণে স্কুলে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে ক্লাস পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিয়েও নানা সমালোচনা রয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছি। সেখানে একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।’

এসময় শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অনলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬