ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১১:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘নতুন দিনের নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ বাঙালির হৃদয়ে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির নতুন বার্তা নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘নববর্ষ আমাদের জীবনে নতুন করে ভাবার, নতুন করে গড়ার এবং নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। অতীতের সব দুঃখ-বেদনা, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে ও নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করবে। জাতি, ধর্ম ও বর্ণভেদ ভুলে সবাইকে একসাথে এগিয়ে এসে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে।

জয়ন্ত কুমার দাস বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত প্রচেষ্টা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা তা অতিক্রম করতে সক্ষম হবো। নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসুক আশার আলো এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করুক।’

তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল প্রাণপ্রিয় বাঙালি ভাই-বোনদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’

সবশেষে তিনি সবাইকে জানান আন্তরিক বৈশাখী শুভেচ্ছা, ‘শুভ নববর্ষ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার

আপডেট সময় : ১১:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬