ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর ব্র্যাকে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, আছে পিতৃত্বকালীন ছুটি এবার আপনিও হতে পারেন ফ্যাশন হাউসের মডেল, পাবেন মাসিক বেতন জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু ২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী

বাজানো যাবে না বাঁশি, পরা যাবে না মুখোশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জননিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, বড় ধরনের সব বৈশাখী আয়োজন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে এবং বিকাল ৫টার পর নির্ধারিত স্থানগুলোতে নতুন করে প্রবেশ সীমিত থাকবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা কার্যপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবরসহ সারা দেশের প্রধান আয়োজনস্থলে সময়সীমা কঠোরভাবে মানতে হবে।

এ ছাড়া বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ পরে অংশ নিতে পারবেন না। মুখোশ হাতে বহন করা গেলেও তা মুখ ঢাকার জন্য ব্যবহার করা যাবে না। শোভাযাত্রা শুরুর পর মাঝপথে নতুন করে কেউ যুক্ত হতে পারবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফানুস ওড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল ও গাড়ি রেসিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয়েছে। চারুকলা অনুষদের শোভাযাত্রায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ার স্থাপন এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকি থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে।

রমনা বটমূল, টিএসসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। রমনা লেকে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দলও মোতায়েন থাকবে।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। ১৪ এপ্রিল টিএসসি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় জানানো হয়, উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাজানো যাবে না বাঁশি, পরা যাবে না মুখোশ

আপডেট সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬