ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

কূটনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ওমানের সুলতান হাইথাম বিন তারিক-কে উদ্দেশ করে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদী-এর সঙ্গে সাক্ষাৎ করে ওই চিঠি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিঠিতে প্রধানমন্ত্রী ওমানের ওপর সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে ওমানে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান।

চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি যেকোনো প্রয়োজনে ওমানের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ নিরসনে মধ্যস্থতা এবং অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি জোরদারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশ ও ওমানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ূন কবির বর্তমানে উপসাগরীয় বিভিন্ন দেশ সফর করছেন। এই সফরের উদ্দেশ্য হলো আঞ্চলিক পরিস্থিতিতে সহমর্মিতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে এসব দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

আপডেট সময় : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬