ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

বঙ্গোপসাগরে চার দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় তাদের জীবনের ঝুঁকি থেকে উদ্ধার করা হয়।

বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মার্চ বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ২৭ মার্চ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। কয়েকদিনের মধ্যেই খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। এতে তারা চরম দুর্ভোগে পড়েন এবং জীবন নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটান।

নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেদের দ্রুত নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিন-এ নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সুস্থ অবস্থায় বুধবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

আইএসপিআর জানায়, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন-জীবিকা রক্ষা এবং ব্লু-ইকোনমি উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযানকে নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বঙ্গোপসাগরে চার দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬