ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এবি পার্টির নেতা তাজুল ইসলাম

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. তাজুল ইসলাম দলীয় নেতাকর্মীসহ সুন্দরগঞ্জবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের যে শিক্ষা অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।

মো. তাজুল ইসলাম আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও জোরদার করা প্রয়োজন। ঈদের এই পবিত্র উপলক্ষ সেই চেতনাকে নতুন করে জাগ্রত করার একটি বড় সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই রাজনীতির প্রকৃত সার্থকতা নিহিত।

পরিশেষে তিনি দলীয় নেতাকর্মীসহ সুন্দরগঞ্জ উপজেলাবাসী ও দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এবি পার্টির নেতা তাজুল ইসলাম

আপডেট সময় : ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬