ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শেরপুর সীমান্ত দিয়ে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী, ঝিনাইগাতী এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, স্যুট ও প্যান্ট পিস, গরু এবং মদ জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহের বিজিবি ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করেন বিজিবির সদস্যরা।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার হাতির টং এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সানম্যাক্স লাক্সারী স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশি শাড়ি এবং কম্বল জব্দ করে বিজিবির টহলরত সদস্যরা।

একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা ও হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করে টহলরত বিজিবির সদস্যরা।

এছাড়াও ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় ও চোরাচালান বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শেরপুর সীমান্ত দিয়ে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট সময় : ০৪:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬