ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আঁখ ক্ষেতে হতে অটোচালকের লাশ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৪:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় তিন দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক আপেল মিয়া (২৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 ২৫ জানুয়ারি রবিবার সকাল ১১টার দিকে  উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকায় একটি আঁখ ক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

আপেল মদনেরচর গ্রামের ফতুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে প্রতিবেশি যুবক রিপনের ডাকে ইজিবাইক নিয়ে বের হন আপেল। সেদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার আপেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আঁখ ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের মরদেহ উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।

আপেলের মা আনোয়ারা বেগম জানান- গত ২২ তারিখ রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে বাড়ি থেকে আপেলকে ইজিবাইকসহ ডেকে নেয়। এর পর থেকেই আপেলের আর খোঁজ পাইনি। আজ ছেলের মরদেহ আঁখ ক্ষেতে পাওয়া গেলো। এখনো ইজিবাইকটির হদিস পাওয়া যায় নি।

আপেলের বাবা ফতুর আলী বলেন- আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। এমন ঘটনায় বাকরূদ্ধ হয়ে গেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই ।

 দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনসুর আহাম্মদ বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আঁখ ক্ষেতে হতে অটোচালকের লাশ উদ্ধার 

আপডেট সময় : ০৪:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬