ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলার মেসার্স লাব্বাইক ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভাটাটিকে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।

এছাড়াও অভিযানে জেলা পুলিশের সদস্য, সুন্দরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬