ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীর ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক আগুনে দগ্ধ হন এবং ভাঙা কাঁচের আঘাত পান।

তিনি আরও জানান, আহত শ্রমিকদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে জরুরি বিভাগে আনা হয়েছে। তবে তাদের কতো শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

আপডেট সময় : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬