ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সম্পূরক বৃত্তি নিয়ে জবি প্রশাসনকে হুঁশিয়ারি পরাজিয় ভিপি প্রার্থী রাকিবের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দ্রুত প্রদান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল, ছাত্রঅধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী একেএম রাকিব।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে একেএম রাকিব বলেন, যমুনা আন্দোলনের তিন দফা দাবির একটি ছিল সম্পূরক বৃত্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নভেম্বর মাসে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা বললেও ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি চলে এসেছে, এখনো তালিকা প্রকাশ করা হয়নি। অথচ প্রশাসন ইতোমধ্যে সম্পূরক বৃত্তির অর্থ হাতে পেয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, প্রশাসনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বৃত্তির জন্য যে অর্থ এসেছে, তার পরিমাণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা গড়িমসি বরদাশত করা হবে না।

পোস্টে রাকিব প্রশাসনকে দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান এবং অবিলম্বে শিক্ষার্থীদের মধ্যে সম্পূরক বৃত্তি বিতরণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সম্পূরক বৃত্তি নিয়ে জবি প্রশাসনকে হুঁশিয়ারি পরাজিয় ভিপি প্রার্থী রাকিবের

আপডেট সময় : ০৬:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬