ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

চাঁদা না দেওয়ায় পিঠা বিক্রেতার দোকান ভাঙচুর, গায়ে ঝলন্ত তেল নিক্ষেপ 

নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : ০৬:৩৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক নারী পিঠা বিক্রেতার দোকান ভাঙচুর এবং গায়ে ঝলন্ত তেল ছুড়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারী দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর নাম মোছাঃ সাবিনা ইয়াসমিন (৩৫)। তিনি দক্ষিণখানের চালাবন মাটির মসজিদের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে চিতই পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে পরিচিত জোবায়ের হোসেন ওরফে তাইজুদ্দিন (৩৭)। অভিযোগে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে, তিনি হলেন সিরাজ (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তাইজুদ্দিন দীর্ঘদিন ধরে সাবিনা ইয়াসমিনের কাছ থেকে মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে তিনি ও তার সহযোগীরা সাবিনার পিঠার দোকানে হামলা চালান।

অভিযোগে উল্লেখ করা হয়, কথাকাটাকাটির একপর্যায়ে তাইজুদ্দিন পিঠার চুলায় লাথি মারলে কড়াই উল্টে যায়। এতে কড়াইয়ের ঝলন্ত তেল সাবিনার শরীরের বিভিন্ন স্থানে ছিটকে পড়ে তিনি দগ্ধ হন। একই সময় তাকে তলপেটে লাথি মেরে গুরুতর আহত করা হয়। এ সময় সিরাজ ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসে বলেও অভিযোগ করা হয়েছে।

সাবিনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেন।

ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়। পরিবারের সঙ্গে পরামর্শ করে পরে তিনি দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চাঁদা না দেওয়ায় পিঠা বিক্রেতার দোকান ভাঙচুর, গায়ে ঝলন্ত তেল নিক্ষেপ 

আপডেট সময় : ০৬:৩৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬