ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ১৭১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসী, মাদককারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৭১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ১৭১

আপডেট সময় : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬