ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট  

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে খুন করা হয়েছে, তাতে দলটি গভীর ক্ষোভ ও নিন্দা জানায়। সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই আমরা প্রত্যাশা করি।’

ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তার অভিজ্ঞতায় এসব নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না। ভবিষ্যতেও ফেলবে না এবং এবারও এর কোনো প্রভাব পড়বে না।

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিষয়ে তিনি বলেন, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নে নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও একইভাবে ভাববেন। বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট  

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬