ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ পরিবারের নামে থাকা ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামানুসারে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের আওতায় থাকা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এসব স্থাপনা হলো শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে দুটি হলের জন্য নতুন নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদী হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘ক্যাপ্টেন সিতারা বেগম হল’ রাখার কথা বলা হয়েছে।

স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রসঙ্গে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেট সভায় প্রস্তাবটি অনুমোদন পেলেও বিশ্ববিদ্যালয় সিনেট পুনর্গঠন সম্পন্ন হওয়ার পরই এ সিদ্ধান্ত স্থায়ীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শেখ পরিবারের নামে থাকা ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬