৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ
- আপডেট সময় : ০৭:১৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষকের নিয়োগের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিবন্ধন সনদধারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদের সংখ্যা: স্কুল ও কলেজে ২৯,৫৭১টি, মাদরাসায় ৩৬,৮০৪টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩৩টি। আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময় ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হতে হবে প্রকাশের তারিখ থেকে তিন বছর। ইতিমধ্যেই কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ এ আবেদন করতে পারবেন না।
পদভিত্তিক তালিকা, আবেদন ফরম এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের http://ngi.teletalk.com.bd-এ পাওয়া যাবে।

























