ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু ‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’ জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি মাতৃত্ব, ওজন, কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে যা বললেন ক্যাটরিনা

বাংলাদেশের ভেন্যু নিয়ে বিসিসিআই কী ভাবছে, জানাল ভারতের মিডিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের সব ভেন্যু ভারতে। বৈশ্বিক টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে। কিন্তু শনিবার আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা থেকে বাংলাদেশি পেসারকে ছাড়তে হয়েছে। ওই ঘটনায় দেশের ক্রিকেটাঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শনিবার রাতেই বিসিবি কর্মকর্তারা জরুরি বৈঠক করেন। বৈঠকের পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি, তবে এক পরিচালক জানিয়েছেন, বিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে এবং ভারতের ভেন্যুতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়েও জানতে চাইবে।

আজ দুপুরে বোর্ড পরিচালকদের আরেকটি সভায় বিসিবি সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তা শঙ্কার কারণে দেশের ম্যাচগুলোর ভেন্যু বদলানোর জন্য আইসিসিকে ই-মেইল করা হয়েছে।

গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিসিবিকে ভেন্যু বদলানোর জন্য আইসিসির কাছে অনুরোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ শুরু হওয়ার কিছু দিন আগে ভেন্যু বদলানো কার্যত অসম্ভব।

ফেসবুকে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, “যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারছেন না, সেখানে বাংলাদেশের পুরো দলকে বিশ্বকাপে নিরাপদ মনে হবে না। আমি বোর্ডকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে অনুরোধ করার নির্দেশ দিয়েছি।”

ভারতের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে এনডিটিভির সূত্রে জানা গেছে, “কারও খেয়াল-খুশিতে হঠাৎ ম্যাচ বদলানো সম্ভব নয়। এটি বিশাল লজিস্টিক সমস্যা তৈরি করবে। প্রতিপক্ষ দল, বিমান টিকিট, হোটেল—সব আগে বুক করা আছে।”

বিসিসিআই আরও জানিয়েছে, সম্প্রচারের বিষয়েও জটিলতা তৈরি হতে পারে। প্রতিদিন তিনটি ম্যাচ হওয়ার কারণে শ্রীলঙ্কাতেও সম্প্রচার টিম আছে। ফলে ভেন্যু বদলানো বলা সহজ হলেও করা কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাংলাদেশের ভেন্যু নিয়ে বিসিসিআই কী ভাবছে, জানাল ভারতের মিডিয়া

আপডেট সময় : ০৩:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬