ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে ফেডারেল হেফাজতে নেওয়ার পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা সামরিক হামলা কার্যত যুদ্ধের শামিল। এটি শুধু আন্তর্জাতিক আইনই নয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও স্পষ্ট লঙ্ঘন।

মামদানি আরও বলেন, এই প্রকাশ্য সরকার পরিবর্তনের চেষ্টা বিদেশের মানুষের ওপরই শুধু প্রভাব ফেলছে না, এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে নিউইয়র্কের বাসিন্দাদের ওপরও। বিশেষ করে শহরে বসবাসরত হাজার হাজার ভেনেজুয়েলান অভিবাসী এ ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন।

নিউইয়র্কের মেয়র জানান, তার প্রধান অগ্রাধিকার হলো শহরে বসবাসকারী ভেনেজুয়েলানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে নিউইয়র্কের সব নাগরিকের সুরক্ষা বজায় রাখা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

আপডেট সময় : ০৩:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬