ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির মাঠ দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। মধু সংগ্রহে মৌমাছির গুঞ্জন পুরো এলাকায় প্রাণ ভরে দিয়েছে। মাঠ জুড়ে সরিষার নয়নাভিরাম দোলাচালে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। শীতের সকাল কিংবা গোধূলি লগ্নে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে, যেন হলুদ চাদর বিছানো হয়েছে।

এক সময় সরিষা চাষ অলাভজনক হওয়ায় অনেক চাষি এ থেকে মুখ ফিরিয়েছিলেন। এখন উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের কারণে কৃষকদের আশা ও আনন্দ উভয়ই বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এ বছর ভালো ফসল এবং বাজারে ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন তারা। কৃষি বিভাগের সহযোগিতায় ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে আরও সরিষা চাষ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, মাঠ যেন সবুজের গায়ে হলুদ আল্পনা দিয়ে রঙিন হয়ে উঠেছে। মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত সময় পার করছে।

কৃষক জাহাঙ্গীর (৪৩) জানান, দুই বিঘা জমিতে বারি-১৪ ও বীনা-৯/১০ জাতের সরিষা চাষ করতে তার খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। এই জাতের সরিষার চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। তিনি আশা করছেন, ফলন এবার বাম্পার হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর ২৩,৯২০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত ২৪,৫০৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন

আপডেট সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬