ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভিক্টর ক্লাসিক’ বাসে নারীকে ধর্ষণের হুমকি, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে ‘ভিক্টর ক্লাসিক’ বাসে এক নারীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় অপর এক যাত্রীকে মারধর করার ঘটনা ঘিরে পশ্চিম টঙ্গী থানায় মারধর ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। পরে পুলিশ দুইজনকে আটক করেছে।

পশ্চিম টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, ঘটনার দিন চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। বাসটি জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ১ জানুয়ারি উত্তরা বিএনএস এলাকা থেকে টঙ্গীর হোসেন মার্কেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন জবি ইতিহাস বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী মো. নাঈম ইসলামের স্ত্রী। তিনি বাসের সংরক্ষিত নারী আসনে বসেছিলেন। বাসে নিজের পরিচয় জানানোর পর চালক তাকে উসকানিমূলক ও অশালীন মন্তব্য করতে থাকেন।

সফিউদ্দিন সরকার একাডেমির কাছে ট্রাফিক পুলিশ বক্সে পৌঁছালে নাঈম ইসলাম মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন চালক তাকে জানালার সঙ্গে ধাক্কা দেন এবং মোবাইলটি ফেলে দেন। নারী বাসটি থামানোর চেষ্টা করলে চালক বাসের ভেতরই তাকে ধর্ষণের হুমকি দেন।

বাসে থাকা নূরনবী নামের এক যাত্রী প্রতিবাদ করতে গেলে চালক ও তার সহকারীসহ তিনজন লোহার রড দিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়।

মো. নাঈম ইসলাম পশ্চিম টঙ্গী থানায় ধর্ষণের হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর বাস মালিক সমিতির ১৫-২০ জন থানায় এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। অভিযুক্ত চালক চার দিন আগে উত্তরা পূর্ব থানার একটি মাদক মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‘ভিক্টর ক্লাসিক’ বাসে নারীকে ধর্ষণের হুমকি, আটক ২

আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬