ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ ওসমান হাদীর কবর জিয়ারতে তারেক রহমান, শাহবাগ মোড়ে অবস্থান পাল্টিয়েছে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করতে আসবেন—এমন কর্মসূচির কারণে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ এলাকায় অবস্থান পরিবর্তন করে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেওয়া হয়েছে। পরে ঠিক দুপুর ১২টায় শাহবাগ মোড়ের শহিদ হাদি চত্বরে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আয়োজকদের দাবি, শহিদ ওসমান হাদীর হত্যার বিচার আদায়ের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তারা জানান, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাময়িকভাবে অবস্থান স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহিদ ওসমান হাদীর কবর জিয়ারতে তারেক রহমান, শাহবাগ মোড়ে অবস্থান পাল্টিয়েছে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৬:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫