ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন নারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন–এ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আসমা ভুঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত নারীর স্বামী আব্দুল মমিন ভুঁইয়া জানান, ঢাকার দক্ষিণ খান মোল্লারটেক এলাকায় তাদের নিজস্ব বাড়ি। তাদের তিন মেয়ে রয়েছে। এক মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে। শনিবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দর এলাকা থেকে ট্রেনে করে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে আরেকটি ট্রেনে করে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল।

তিনি জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় তাড়াহুড়া করে উঠতে গেলে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান তার স্ত্রী। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানা–এর উপপরিদর্শক আবু হানিফ জানান, সকালে কমলাপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন নারী

আপডেট সময় : ০৭:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬