ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে জরিনা বেগম (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়া।

নিহত জরিনা বেগম উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে ভেসে আসে বড় বড় শুকনো কাঠের গুঁড়ি ও ডালপালা। এসব কাঠ সংগ্রহ করতে নদীর পাড়ে যান জরিনা বেগম। দিনভর না খেয়ে কাঠ সংগ্রহ করতে করতে বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইউপি চেয়ারম্যান মো. মনজু মিয়া বলেন, ‘উজান থেকে কাঠ ভেসে আসার খবর শুনে অনেকেই নদীতে নেমেছিলেন কাঠ সংগ্রহ করতে। জরিনা বেগমও তাদের মধ্যে একজন। সারাদিন রোদে না খেয়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
   
সুন্দরগঞ্জে তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫