ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় ফোর লেন প্রকল্পের পাইলিং মেশিনের তামার ক্যাবল চুরি, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর ফোর লেন মহাসড়ক প্রকল্পের পাইলিং কাজে ব্যবহৃত মেশিনের তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুই চোরকে আটক করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পুলিশে সোপর্দ করেন।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুই চোর হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহবলা নয়াপাড়া গ্রামের নাজমুল হক নাজুর ছেলে স্বাধীন মন্ডল (২২) এবং গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে মোশাররফ (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ফোর লেন প্রকল্পের আওতায় চলমান সাসেক-২ প্রকল্পের অধীনে পাইলিং মেশিনে ব্যবহৃত তামার ক্যাবল চুরির চেষ্টা চলছিল। সকালে প্রকল্পের কর্মীরা বিষয়টি টের পেয়ে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের তামার তারসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সাসেক-২ প্রকল্পের প্রকৌশলী সাহাদাত হোসেন বলেন, ‘দুইজন চোর চুরির সময় ধরা পড়ে। পরে আমরা তাদের পুলিশে দিই। পুলিশ ইতোমধ্যে তাদের নিয়ে পূর্বে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধারে অভিযান চালিয়েছে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ফোর লেন প্রকল্প থেকে তামার ক্যাবল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
গাইবান্ধায় ফোর লেন প্রকল্পের পাইলিং মেশিনের তামার ক্যাবল চুরি, আটক ২

আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫