ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীর ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাণনাশের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী আশানুর রহমান আকন্দের স্থাপিত ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ভুক্তভোগী আশানুর রহমান আকন্দ সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন আকন্দের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশানুর রহমান দীর্ঘদিন ধরে চন্ডিপুর ইউনিয়নে সুনামের সঙ্গে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। তার উদ্যোগে গ্রামের অনেক তরুণ ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এছাড়া তিনি নিজেও আউটসোর্সিং ব্যবসায় সফল হয়ে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা পেয়েছেন।

ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নতুন সংযোগ স্থাপন করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তাকে ব্যবসা বন্ধের জন্য হুমকি দিয়ে আসছিল। কিন্তু তিনি ব্যবসা চালিয়ে গেলে গত বুধবার সন্ধ্যায় সীচা চৌরাস্তা এলাকায় প্রায় ২০০ মিটার ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি দেয় তারা।

অভিযুক্তরা হলেন, সীচা সোনারপাড়া গ্রামের মৃত মেনহাজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মমিন, একই গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে রফিকুল ইসলাম, উত্তর সীচা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম এবং মৃত বদিয়া মিয়ার ছেলে মিজানুর রহমান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীর ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫