ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিঙ্গাইরে সরকারি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সরকারি খাস জমির একটি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ ওই খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন । স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।খালে স্থায়ী ভবন নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হবে এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের ওপর ইটের দেয়াল তুলে, বাঁশ ও কাঠের স্ল্যাব বসিয়ে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খালের দু’পাশের পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ইট, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আফসার মিয়া বলেন, ‘এই খাল দিয়েই আমাদের এলাকার বর্ষার পানি বের হয়। ভবন নির্মাণ হলে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এখানে রাস্তা থেকে প্রায় ৩৫-৪০ ফুট জায়গা সরকারি খাস জমি। সেই পুরো জায়গাই দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।’

অভিযুক্ত বছর উদ্দিন খাঁ বলেন, ‘জমিটি সরকারি হলেও চলাফেরার অসুবিধা হওয়ায় ভরাট করে রাস্তা তৈরি করছি। সরকার আমাদের নিষেধ করেনি। যদি নিষেধ করে, আমরা কাজ বন্ধ করে দেব।’

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ বলেন, ‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। তবে বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সিঙ্গাইরে সরকারি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫