ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

বছরের শেষেই শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন: প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের শেষের দিকে অন্তত পাইলট প্রকল্প হিসেবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হতে পারে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, কারিগরি কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। এর মাধ্যমে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা সেচ প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বছরের শেষ নাগাদ অন্তত পাইলট প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বুড়িতিস্তা সেচ প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার ১৩০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্যাকেজে বুড়িতিস্তা পুনঃখননের উদ্যোগ নিলেও বিভিন্ন জটিলতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মামলা প্রত্যাহারসহ বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকায় তিস্তার তীব্র নদীভাঙন পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

নদীভাঙন রোধে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের সরকারের লক্ষ্য একটাই কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর কিংবা এক ইঞ্চি জমিও যেন নদীগর্ভে বিলীন না হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বছরের শেষেই শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬