ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটকে এলইডি টেলিভিশন উপহার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগের সুবিধার্থে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য একটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে টেলিভিশনটি নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। তবে ক্যাম্পাসে একসঙ্গে খেলা দেখার জন্য উপযুক্ত বড় পর্দার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের আগ্রহ পূরণে কিছুটা সীমাবদ্ধতা ছিল। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ শিক্ষার্থীদের জন্য এলইডি টেলিভিশন প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “নার্সিং শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। ফাইনাল ম্যাচটি তারা যেন একসঙ্গে উপভোগ করতে পারে, সেই চিন্তা থেকেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায়, নার্সিং ইনস্ট্রাক্টর সাজেদা খাতুন এবং হিসাবরক্ষক মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ফাইনাল ম্যাচের আগে এ উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, ডরমিটরিতে একসঙ্গে খেলা দেখার সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। এ উদ্যোগের জন্য তারা জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটকে এলইডি টেলিভিশন উপহার

আপডেট সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬