ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বছরেও জ্বলেনি সুন্দরগঞ্জ পৌর শ্মশানের চুল্লি, নকশা বদলে কাজে নেমেছেন স্থানীয়রা ভুয়া সিআইডি পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা, তিন যুবক গ্রেফতার গোবিন্দগঞ্জে ঝটিকা মিছিলের পর সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন মিজান বন্যাদুর্গত সাতকানিয়া-লোহাগাড়ায় অর্থমন্ত্রীর সরেজমিন পরিদর্শন টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে হাতিয়া উন্নয়ন ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত রাস্তার ওপর গ্যাস পাইপলাইন ২০ দিনেও ব্যবস্থা নেই, দোখলায় বড় দুর্ঘটনার শঙ্কা ‘এটাই সেই বাংলা, যেখানে ব্রিটিশদের পতন হয়েছে’: সারজিস আলম জুলাই পদযাত্রায় এনসিপির মঞ্চে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভুয়া সিআইডি পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা, তিন যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ডলার জব্দের নাটক সাজিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, বরগুনার তালতলী উপজেলার নিদ্রারচর এলাকার মো. মোশারফ হাওলাদারের ছেলে মো. নাঈম (২০), একই উপজেলার মালিপাড়া এলাকার মো. কবিরের ছেলে রাকিবুল ইসলাম (১৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শানুনিয়া এলাকার কামরুল ইসলামের ছেলে শেখ শাদিউল ইসলাম (২০)। তারা বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের ব্যক্তিগত কার্যালয়ে তিনজনকে স্থানীয়রা আটকে রেখেছেন এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে যায়। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে বাংলাদেশ পুলিশ সিআইডির নামে জাল অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, সাত জোড়া হ্যান্ড গ্লাভস, বাংলাদেশ পুলিশ লেখা ও লোগোযুক্ত একটি মাস্ক, সার্জিক্যাল ব্লেড ও কটনসমৃদ্ধ একটি বক্স, একটি সিল প্যাড, দুটি সাদা শার্ট, দুটি কালো প্যান্ট এবং একটি স্থায়ী মার্কার কলম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, ঢাকায় পরিচয় হওয়া ইয়াছিন নামে এক ব্যক্তির মাধ্যমে তারা সাদুল্লাপুরের দড়িতাজপুর গ্রামের কথিত ডলার ব্যবসায়ী মো. কাদের ওরফে সুকটুর সঙ্গে পরিচিত হন। প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু ডলার নিয়ে ঢাকায় বিক্রি করে আসল বলে নিশ্চিত হওয়ার পর তারা পরিকল্পনা করেন, ভুয়া সিআইডি পরিচয়ে অভিযান চালিয়ে ডলারভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাবেন।

পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টার দিকে তারা সুকটুর বাড়িতে যান। ডলারভর্তি ব্যাগ হাতে পাওয়ার পর ওয়াকিটকি বের করে নিজেদের সিআইডি সদস্য পরিচয় দেন এবং ডলার জব্দের নাটক সাজিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন ও কথিত ডলার ব্যবসায়ীর সহযোগীরা তিনজনকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভুয়া সিআইডি পরিচয়ে ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা, তিন যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬