ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আন্দোলনের স্মৃতিচারণ করেন। এ সময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতে ইসলামীর আমীর একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সদস্য সচিব আশানুর রহমান, পৌর এনসিপির আহ্বায়ক আরিফুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এ. মান্নান আকন্দ, আহত জুলাইযোদ্ধা রাশেকুজ্জামান আশিক, ওয়াহেদুর রহমান বাদল, জুলাই সংগঠক রেজওয়ানুল কবির, কামরুল হাসান প্রমূখ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মদান দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং শহিদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬