ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। এ ঘটনায় নিবর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিবর মিয়া ওই গ্রামের আব্দুল্লাহ ব্যাপারীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের পর নিবর অপর এক শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন শিশুকে জীবিত উদ্ধার করেন। জ্ঞান ফিরে ওই শিশু জানায়, নিবর পানির নিচে তলিয়ে গেছে।

পরে স্থানীয়রা ডোবায় খোঁজাখুঁজি করে নিবরকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬