মানিকগঞ্জ দৌলতপুরে নদীভাঙ্গনের ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ
- আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা ও ধলেশ্বরীর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। উপজেলার নদীভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, ঢেউটিন, শুকনো খাবারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দৌলতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে পুনর্বাসন সামগ্রী তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) প্রধান অতিথি স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ এবং প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, “বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অসহায় মানুষের পাশে আমাদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ইতিমধ্যেই ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই এই এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষকদের বীজ ও সার দিয়ে দেশের উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “সরকারি প্রতিটি অনুদান ও সাহায্য যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায়, সেটি নিশ্চিত করাই উপজেলা প্রশাসনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান।
এছাড়াও সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





















