ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’ আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’ টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল

একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারীউদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন- এমপি রাশেদ 

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২০২৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ হতে দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্য থেকে অবহেলিত ও হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন নারীর হাতে সেলাইমেশিন তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা মজলিসে শুরার সদস্য ডা. মো. আনোয়ার হোসাইন, জামায়াত নেতা মাওলানা নুরুল আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিক, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয় বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার। এই একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী তাঁর ভাগ্য বদলাতে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন।সেলাইমেশিন পেয়ে উপকারভোগী রোজিনা, শাহিদা, বর্ষা ও পারভীন আনন্দ প্রকাশ করে প্রায় অভিন্ন ভাষায় বলেন, সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমাদের দরিদ্র পরিবারে বেঁচে থাকার নতুন আলো দেখিয়েছে। এখন থেকে ঘরে বসেই উপার্জন করে আমরা আমাদের সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারীউদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন- এমপি রাশেদ 

আপডেট সময় : ১১:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬