সংবাদ শিরোনাম ::
অডিও ভাইরাল ঘটনায় পীরগঞ্জ বিএনপি নেতাকে শোকজ, তদন্ত কমিটি গঠন
রংপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহামুদুননবী চৌধুরী পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগঞ্জ উপজেলার ৪ নম্বর কুমেদপুর ইউনিয়নকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অডিওতে তার নাম যুক্ত হওয়ার বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের এ বিষয়ে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

























