ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে।

এ ছাড়া স্মার্ট কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য আলাদা পরিবহন সুবিধা চালুর বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬