ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক

নেত্রকোনায় শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রুহুল আমিন।

গ্রেপ্তাররা হলেন প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) ও হাবিল (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি জসিউরা গ্রামের একটি ধানক্ষেত থেকে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৪ মে বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর বুধবার (৬ মে) শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে শামসু, কাবিল ও হাবিলকে বৃহস্পতিবার (৭ মে) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নেত্রকোনায় শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬