ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির

কালীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়ন-এর দক্ষিণ ভোটমারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী স্থানীয় আইয়ুব আলী মুন্সির ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর চরাঞ্চলে অন্য শ্রমিকদের সঙ্গে ভুট্টা তোলার কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পথে বজ্রপাত হলে ইউসুফ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় : ০১:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬