ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া

আরডিএ টেন্ডার বাক্স ছিনতাই ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় বুধবার (৬ মে) দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বহিষ্কৃতরা হলেন রাজশাহী মহানগর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে তাদের বহিষ্কার করে রাজশাহী মহানগর যুবদল। এর আগে একই দিনে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার সময় দেওয়া হলেও তার আগেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও জানানো হয়।

এ বিষয়ে যুবদলের মহানগর আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দল এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, চেয়ারম্যান বাইরে থাকায় এখনই মামলা করা সম্ভব হয়নি। তিনি ফিরে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকালে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতেই দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই বাক্সটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ভবনের সামনে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।

আরডিএ সূত্র জানায়, পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী মালামাল বিক্রির জন্য গত ২০ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছিল। নিলামে প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়, যার মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আরডিএ টেন্ডার বাক্স ছিনতাই ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬