ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ দূষণযুক্ত যান নিষিদ্ধ করার ফলে দিল্লিতে মূল্যবৃদ্ধির আশঙ্কা আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি এআই-স্মার্ট স্পিকার কি সবই শোনে?

৬ কোটি টাকায় তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও আধুনিক হলরুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই অবকাঠামো উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা করা হচ্ছে।

রোববার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ কার্যালয় সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে এই প্রকল্পের মাধ্যমে একটি আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হবে। এতে উপজেলা পর্যায়ের দাপ্তরিক কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির বলেন, ‘উপজেলা প্রশাসনের কার্যপরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক অবকাঠামো অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই ভবনটি নির্মিত হলে জনগণ আরও সহজে ও উন্নত পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।’

তিনি আরও বলেন, নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৬ কোটি টাকায় তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬