ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চাশ বছর পর পাশাপাশি বাবা ও ছেলের নামফলক

যশোর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা উপজেলায় উলসী-যদুনাথপুর খাল পুনর্খননকে ঘিরে অর্ধশতক পর এক ভিন্ন দৃশ্যের জন্ম হয়েছে। একই স্থানে পাশাপাশি বসেছে বাবা ও ছেলের নামফলক—যা স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

প্রায় ৫০ বছর আগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উলসী-যদুনাথপুর খাল খননের উদ্বোধন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খালই এবার পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমান-এর মাধ্যমে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটার মাধ্যমে কাজের সূচনা করা হয়। পরে খালপাড়ে আয়োজিত সুধী সমাবেশেও অংশ নেন তিনি।

উদ্বোধন উপলক্ষে খালপাড়ে একটি নতুন ফলক উন্মোচন করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার শার্শা উপজেলার উলসী খাল (জিয়া খাল) পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ এপ্রিল ২০২৬।

জানা যায়, উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন করা হয়েছিল। সে সময় এর উদ্বোধন করেন তৎকালীন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান। পরবর্তীতে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনর্খনন করা হচ্ছে। খালটি পুনরুজ্জীবিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯৭৬ সালের সেই খাল খনন প্রকল্পের মূল ফলক এখনও সংরক্ষিত রয়েছে। নতুন ফলকের পাশে পুরোনো ফলকটি থাকায় এখন একই স্থানে বাবা ও ছেলের নামফলক পাশাপাশি দেখা যাচ্ছে—যা অনেকের কাছে একটি প্রতীকী দৃশ্য হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পঞ্চাশ বছর পর পাশাপাশি বাবা ও ছেলের নামফলক

আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬