ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-বরিশাল মহাসড়কে মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক-এর গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর মরদেহটি বিকল্প একটি অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ইজিবাইক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

আপডেট সময় : ০৬:৫১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬