ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় আসনের সব নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ এপ্রিল) শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবারের মধ্যে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনের সব গুরুত্বপূর্ণ নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

জানা যায়, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আদালতে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক। অন্যদিকে, এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। শুনানি শেষে আদালত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর ড. ফয়জুল হক বলেন, নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। হাইকোর্টের এই নির্দেশ সুষ্ঠু তদন্তের পথ আরও সুগম করবে বলে আমরা আশা করছি।

অন্যদিকে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। আদালতের সিদ্ধান্তকে তিনি সম্মান জানান এবং আশা প্রকাশ করেন যে, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৬:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬