ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে গাছ কেটে জমি দখলের চেষ্টা

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে জেলার ফকিরহাট উপজেলায় কাঁঠালতলা গ্রামে অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ফলের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

একই গ্রামের পলাশ গুহ ও বিপ্লব গুহ (পিতা: দিলীপ গুহ)সহ প্রায় ৩০-৩৫ জনের একটি দল গত ২১ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজু শেখের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতবাড়ির পেছনের বিভিন্ন ফলজ গাছ গাছালি কেটে জায়গা দখলের চেষ্টা করেন। কাটা গাছের মধ্যে কুমড়া, লাউ, পেঁপে এবং সুপারি গাছ সহ অন্যান্য ফলজ গাছও রয়েছে।

ভুক্তভোগী রাজু শেখ জানান, ১৯৬২ সালে তার নানা মোহাম্মদ আলী শেখ নিলামের মাধ্যমে প্রায় ৭০ শতক জমি ক্রয় করেন। সেই জমিতে তারা কয়েক যুগ ধরে বসবাস করে আসছেন এবং সেখানে রাস্তার সংলগ্ন দুটি বসতঘর রয়েছে। জমির সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের জমি দখল করে সেখানে মন্দির নির্মাণের চেষ্টা করে আসছেন। এ বিষয়ে একাধিকবার ফকিরহাট থানায় সালিশ-বিচার হলেও অভিযুক্তরা তা মানছে না। এলাকার একটি সন্ত্রাসী বাহিনীকে টাকা দিয়ে নিজেদের পক্ষে নিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছেন

ঘটনার দিন অভিযুক্তরা প্রথমে বসতবাড়ির পেছনের বেড়া ভাঙচুর করে এবং পরে গাছপালা কেটে জায়গা পরিষ্কার করেন। এ সময় রাজু শেখের বাবা ও স্ত্রী বাধা দিতে গেলে তাদের হুমকি ধামকি শহর দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করতে এলে তারা দৌড়ে তাদের ঘরে ঢুকে যায়। ঘটনার সময় রাজু শেখ বাড়িতে না থাকায় তার স্ত্রী ফোনে বিষয়টি তাকে জানান। পরে রাজু শেখ ফকিরহাট স্ট্যান্ড থেকে খুব দ্রুত বাড়িতে এসে উপস্থিত হলে তাকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। যাওয়ার সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে

রাজু শেখ জানান, তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালেও পুলিশ ঘটনাস্থলে না গিয়ে তাকে থানায় অভিযোগ দিতে বলে। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও থানায় দুটি অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

এদিকে, ফকিরহাট থানা পুলিশের নীরব ভূমিকায় ভুক্তভোগী পরিবারটি চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাগেরহাটে গাছ কেটে জমি দখলের চেষ্টা

আপডেট সময় : ০১:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬