ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

১০ জনের ফ্রান্সের কাছে হেরেছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রীতি ম্যাচে ৪০ মিনিটেরও বেশি ১০ জন নিয়ে খেলা ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। ফ্রান্সের হয়ে গোল করেছেন এমবাপ্পে, একিটিকে আর ব্রাজিলের হয়ে একটিমাত্র গোল ডিফেন্ডার ব্রেমেরের।

যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এমবাপ্পে-ডেম্বেলেদের শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে শুরুটা ভালো করে ব্রাজিল। প্রথম ৩০ মিনিটে আক্রমণের সংখ্যা আর সুযোগ তৈরিতে এগিয়ে ছিল আনচেলত্তির দল। কিন্তু রাফিনিয়া আর মার্তিনেলিদের ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি ব্রাজিল।

তবে ভুল করেননি এমবাপ্পে। ৩২ মিনিটে গতির ঝড়ে ব্রাজিল ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার। প্রথমার্ধের বাকি সময় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ, কিন্তু আর কোনো গোল হয়নি।

ম্যাচে ৫২ মিনিটে ব্রাজিল ফুলব্যাক ওয়েসলি ফ্রান্সাকে ডি বক্সের সামনে ফাউল করেন উপামেকানো। সেই অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফরাসি ডিফেন্ডারকে। তবে ১০ জনের দল নিয়েও ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ৬৫ মিনিটে হুগো একিতিকে নাম তোলে স্কোরশিটে।

ম্যাচের ৭৮ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। সেটপিস থেকে সৃষ্ট আক্রমণে গোল পান ডিফেন্ডার ব্রেমের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
১০ জনের ফ্রান্সের কাছে হেরেছে ব্রাজিল

আপডেট সময় : ০৭:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬