ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি যখন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা দিল, মিরপুরে তখন চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেই বৈঠকেই নেওয়া হলো চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও কোনো আইনি পদক্ষেপের পথ বেছে নেবে না বোর্ড।

আইসিসির সিদ্ধান্ত পছন্দ না হলে বিসিবি কোনো সালিশী বা আইনি ব্যবস্থা নেবে, এমন আলোচনা কয়েক দিন ধরেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে আইসিসি বোর্ডে ১৪-২ ভোটে হেরে গিয়ে যে সিদ্ধান্ত হয় গেছে, সেটি বদলে দেওয়ার আইনি ভিত্তি আদৌ আছে কি না, সংশয় ছিল সেসব নিয়েও।

সেসব গুঞ্জন থামিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।

গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ভারতে না যাওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের। এবার বোর্ড পরিচালক আমজাদ হোসেনের কণ্ঠেও প্রায় একই সুর।

আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি

আপডেট সময় : ১০:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬