ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবি’তে দুইদিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স সমাপ্ত

রাঙ্গামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত দুইদিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স শনিবার বিকালে সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল এবং রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোছাইন পিপিএম।

উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, একটি স্থানকে দর্শনীয় ও পর্যটন উপযোগী করার জন্য স্থানীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে নীতিগত অবস্থান গ্রহণ এবং তা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলেন, হসপিটালিটি উন্নত করতে হবে এবং স্থানীয় ঐতিহ্যকে শক্তিশালী করে পর্যটন উপযোগী করা সম্ভব। তিনি আরও বলেন, শুধু ক্লিন ক্যাম্পাস নয়, ক্লিনলিনেসকে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতিতে রূপান্তরিত করতে হবে। কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।

বিশেষ অতিথি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল তার বক্তব্যে ট্যুরিজম ব্যবস্থাপনা ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার আলোকে এ সেক্টরের দায়িত্ববোধ ও প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন। তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সুন্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবানসহ বিভিন্ন পর্যটন স্থান ও বাংলাদেশকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে প্রচার করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে রাবিপ্রবি’র ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্সের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক, অতিথি এবং মিডিয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কনফারেন্স সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাবিপ্রবি’তে দুইদিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স সমাপ্ত

আপডেট সময় : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬