ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পল্লবীতে যেভাবে পুলিশের জালে ‘মাদকের শাহজাদী’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনকনে শীতের মাঝরাত। পল্লবী থানার ওসির নেতৃত্বে কয়েকজন পুলিশ ও সেনা সদস্য হঠাৎ হানা দিলেন কালশী মোড় সংলগ্ন পূর্ব কুর্মিটোলা ক্যাম্প বস্তিতে। তাদের কাছে খবর ছিল গা-ঢাকা দিয়ে থাকা মাদক সম্রাজ্ঞী শাহজাদীর ঘরে নতুন করে এসেছে অস্ত্র ও মাদকের চালান। এদিক-সেদিক পাহারায় থাকা শাহজাদীর সোর্সদের চোখ ফাঁকি দিয়ে তার ডেরায় সঙ্গীদের নিয়ে ঢুকে পড়লেন ওসি। পুলিশের জালে আটকে গেল পলায়নপর শাহজাদীসহ চারজন। তাদের কাছ থেকে পাওয়া গেল বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকের বড় চালান।

রাজধানীর পল্লবীতে শুক্রবার ভোর রাতে (৯ জানুয়ারি) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কুখ্যাত নারী মাদক কারবারি শাহজাদী ও তার তিন সহযোগী।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ও মিরপুর সেনা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু হানিফসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক প্লাটুন সেনা সদস্য। অভিযানটি পরিচালিত হয় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ডি, পূর্ব কুর্মিটোলা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত শাহজাদী বেগমের (৪০) দোতলা বাড়িতে।

অভিযানে তার নিয়ন্ত্রণাধীন দুটি শয়নকক্ষ থেকে ২ রাউন্ড গুলি, ১টি বিদেশি পিস্তল, ৪৮০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগী—মো. রনি (৪০), মো. ইসলাম (৪৫) ও বেলি (৩২)-কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার কর্মরত অফিসার এদিনকে জানান, আসামিদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পল্লবীতে যেভাবে পুলিশের জালে ‘মাদকের শাহজাদী’

আপডেট সময় : ১১:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬